অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:০১

remove_red_eye

৩৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় মা-বাবা ও বোনের উদ্দেশ্যে চিরকুট লিখে মোঃ খোকন বয়াতী (৩০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা    করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত খোকন বয়াতী ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়াতী বাড়ি মোঃ পঞ্জেত বয়াতীর ছেলে এবং স্থানীয় ডাওরী বাজারের জুতার ব্যবসায়ী।
সোমবার সন্ধ্যার দিকে লালমোহন উপজেলার ডাওরী বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের ঝাপ আটকানো দেখে স্থানীয়রা ডাকাডাকি করেন। পরে কোন সারাশব্দ না পেয়ে দোকানের কাছে দিয়ে দেখেন দোকানের ঝাপ খোলা রয়েছে। পরে ঝাপ উঠিয়ে খোকনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার   করেছে। ওই সময় লাশের পাশে থাকা একটি চিরকুটও উদ্ধার হয়েছে। চিরকুটে নিহতের মা-বাবা ও বোনের উদ্দেশ্যে তার সন্তানকে দেখে রাখার অনুরোধ     করেন।
তিনি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আর পুরো বিষয়টি তদন্ত চলছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...