অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে কৃষক লীগ নেতার বসত ঘরে অগ্নি সংযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৬

remove_red_eye

৩১৮

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে কৃষক লীগ নেতার বসত ঘরে পেট্রল দিয়ে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৩ টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মালেক চরভূতা ইউনিয়ন কৃষক লীগের  সভাপতি পদে রয়েছেন। এ অগ্নিকাÐে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের বেশ কিছু আসবাবপত্র এবং একটি মোটর সাইকেল আগুনে পুড়ে যায়।

আব্দুল মালেক জানান, প্রতিদিনের মত শনিবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ঘরের সামনের বারান্দার ভিতরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন তাদের জাগিয়ে তোলে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরো বলেন, দুর্বৃত্তরা একটি প্লাষ্টিকের পাত্রে পেট্রল এনেছিল। যার কিছু অংশ ঘরের বারান্দার সামনে রেখে যায়। আমার মনে হচ্ছে, এলাকায় শালিস বিচার করার কারণে হয়তো কেউ মনক্ষুন্ন হয়ে এ ঘটনা ঘটাতে পারে।

এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কারও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...