লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:২৯
৩৯৩
লালমোহন প্রতিনিধি: মো. ইকবাল। একজন তরুণ তিনি। তবে তার জাতীয় পরিচয়পত্রে নিজের ছবির বদলে এসেছে এক নারীর ছবি। এতে করে বিড়ম্বনায় পড়েছেন ইকবাল। এমনকি জাতীয় পরিচয় পত্রের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুলে হতবাকও তিনি। ইকবাল ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর চৌমুহনী এলাকার ভবানী বাড়ির মফিজের ছেলে।
অভিযোগ করে ইকবাল বলেন, জরুরী প্রয়োজনে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের একটি কপি ডাউনলোড করি। অনলাইন থেকে পরিচয় পত্রের কপিটি নামানোর পর দেখতে পারি সেখানে নাম ঠিক থাকলেও আমার ছবির বদলে এক নারীর ছবি রয়েছে। বিষয়টি দেখে আমি রীতিমতো হতবাক। কারণ এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছি। জাতীয় পরিচয় পত্রের মতো এতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুল কিভাবে হয়? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রæত যেন আমার এ সমস্যা সমাধাণ করা হয়।
এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে। অফিসে এসে যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেয়া হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত