অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বিএনপির যৌথসভা আগামীকাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৪৬

remove_red_eye

৪৫০

যৌথ সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে। যৌথ সভা শেষে প্রেস ব্রিফ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সুত্র জাগো