অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কিস্তির টাকা দিতে গিয়ে মোটরসাইকেলের চাপায় নারীর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:০৬

remove_red_eye

৩০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এনজিওর সাপ্তাহিক কিস্তির টাকা দিতে গিয়ে রাস্তায় মোটরসাইকেলের চাপায় জয়তুল বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুলসুমবাগ গ্রামের ঢ়াড়ী বাড়ির মোঃ সুজন আলী স্ত্রী।  আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) বিকেল ৪ টার দিকে ভোলা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
আমিনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল হোসেন জানান, আজ দুপুরের দিকে জয়তুল বেগম তাদের বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে সমিতির সাপ্তাহিক কিস্তির টাকা দিতে রওনা করেন। পরে রাস্তা পারাপার হওয়ায় সময় একটি দ্রæতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই নারী গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসক ডা: নিশি পাল জানান, ওই নারী মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত ছিলো। জরুরী বিভাগেই তিনি মারা গেছেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ওই মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...