অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


এবার ভোলায় ২ লাখ ৭৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:০১

remove_red_eye

৩৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলায় এবার ২ লাখ ২২ হাজার ৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ ক্রাম্পেইন বিষয়ক সাংবাদিকদের জন্য অরিয়েন্টেশন কর্মশালায় ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ২০ ফেব্রæয়ারি সোমবার ভোলা জেলায় ১ হাজার ৬৮৯ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত  ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮১৫ জন শিশুকে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৪ হাজার ২৮০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য ওই কেন্দ্রগুলোতে ৩ হাজার ৩৭৮ জন স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, সিআইচসিটি ও সেচ্ছা সেবক কাজ করবেন।
তিনি আরো জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’  সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: তৈয়বুর রহমানের সভাপতিত্বে এসময় ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, ডা: মহিউদ্দিন শাকিবসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...