অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিএনপি দেখতে পায় না: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫৬

remove_red_eye

৪০৮

লালমোহন প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিএনপি-জামাত দেখতে পায় না। দেশের জনগণ দেখতে পায়, তার জন্যই সাধারণ মানুষ বঙ্গবন্ধুর কন্যার উপর আস্থা রেখে আওয়ামী লীগকে বার বার নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে বলে জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলার হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় খেলার মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় শিশু কিশোর ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন, আজকে একশ্রেণির মানুষ মানবতার কথা বলে। কিন্তু ৭১ সালে হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খুলে নাই। তারা দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের প্রতিহত করতে আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর অধ্যক্ষ জিহাদুর রহমান মুরাদ,  জেলা ক্রীড়া অফিসার মোঃ সাফাতুল ইসলাম, লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ারসহ আরো অনেকে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...