অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দেশের মিডিয়া অঙ্গনকে উজ্জল করেছে যুগান্তর: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৫৩

remove_red_eye

৪২৫

লালমোহন প্রতিনিধি: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম যুগান্তর পত্রিকা প্রকাশ করে এদেশের মিডিয়া অঙ্গনকে উজ্জল করেছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, যমুনা গ্রæপের মাধ্যমে নুরুল ইসলাম যেমনি একজন শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা হয়েছেন তেমনি তার প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তরও এদেশের শীর্ষস্থানীয় পত্রিকা হয়েছে।
বুধবার ভোলার লালমোহনে স্বজন সমাবেশ ও লালমোহন প্রতিনিধি মো. জসিম জনির আয়োজনে যুগান্তর দুই যুগে পদার্পনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন প্রেসক্লাবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, পৌরসভা কাউন্সিলর ঈমাম হোসেন, যুগান্তরের তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি শাহিন আলম মাকসুদ প্রমূখ।  
এমপি শাওন আরো বলেন, দৈনিক যুগান্তর একটি সাহসী পত্রিকা। সত্য প্রকাশে সবসময় আপসহীন। এ পত্রিকা সরকারের উন্নয়ন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুগান্তর সমাজের অনিয়ম, দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি এবং যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তাদের অবস্থান ধরে রাখবে বলে আশা করেন তিনি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...