অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলার চরাঞ্চলের গাছে গাছে ঝুলছে হাইব্রিট জাতের ঝিঙ্গা ব্যাপক খুশি কৃষক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:২৭

remove_red_eye

৪১৪

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার চরাঞ্চলের গাছে গাছে ঝুলছে হাইব্রিট জাতের ঝিঙ্গা । ঝিঙ্গার ফলন ও বাজার দাম পেয়ে ব্যাপক খুশি কৃষক। আর এ সব ফসল ভোলা ছাড়িয়ে চলে যাচ্ছে অন্যান্য জেলায় । ভালো দাম পেয়ে কৃষকরাও খুব খুশি। ঝিঙ্গা এখন কৃষকদের কাছে অতি লাভ জনক ফসল। তরকারী হিসেবে ঝিঙ্গা একটি সু স্বাধু শবজি।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকি মারার গাগুরিয়া চরের কৃষক হাফিজ চৌকিদার। চরের জমি লগ্নি নিয়েই তার কৃষিকাজ। গত দুই বছর ধরে সখের বসে ঝিঙ্গা চাষ করে আসছেন মাত্র ৫শতাংশ জমিতে। প্রথমদিকে ভালো ফলন দেখে পরবর্তিতে ১০ এবং এ বছর ২০ শতক জমিতে জিঙ্গা চাষ করেন। গেলো কার্তিক মাসে জমি চাষ দিয়ে ২০ শতক জমিতে ছয়শত ঝার তৈরী করেন। প্রতিটি ঝাড়ে তিনটি করে হাইব্রিট মেটাল সিটের ইউরেকা জতের বীজ বপন করেন । মাত্র দেড় মাসের মাথায় ফল ধরতে শুরু করে। সর্বপোরি তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। ইতেমধ্যে তিনি বিক্রি করেছেন ৫০ হাজার টাকা। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে। খেতে এখনও রয়েছে শারি শারি জিঙ্গে দেখলে চোখ জুড়িয়ে যায়। এখনও যে ফসল রয়েছে তা লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশবাদি। আর এগুলো চলে যায় কিছু অংশ ভোলার বাজারে আর বাকিগুলো চলে যায় খুলনা, ঢাকা ও যশোর। চর থেকে নদী পথে গিয়ে বাসে করে নিয়ে যাওয়া হয় অনত্র পরিবহনও  সহজ বলে জানান তিনি। তার এখানে ৪/৫ জন লোক কাজ করে জিবীকা নির্বাহ করে আসছে। ঔই চরে আরো কয়েকজন এ চাষে জুকেছে তার দেখাদেখি তারাও ফলন পেয়েছেন ভালো। ঝিঙ্গে চাষে পরিশ্রম একটু বেশি হলেও ভালো ফলন, চাহিদা বেশি ও লাভ বেশি হওয়ায় কৃষকরা খুশি।
ঔই চরের কৃষক মোঃ ইসমাইল, মোঃ লোকমান জানান, তারা হাফিজ চৌকিদারের জমিতে কাজ করেন। তবে আগমীতে নিজেরাই ঝিঙ্গে করার প্রস্তুতি নিচ্ছেন। মেটাল এগ্রো লিমিেিটডের মার্কেটিং অফিসার জানান, তারা প্রথমে কৃষকদের সাথে বিভিন্ন সভা ও সমাবেশ করে এ জাতের বীজ চাষ করতে আগ্রহী করেছেন । ফলে এবার চরে ভালো ফলন হয়েছে। ঝিঙ্গার সাইজ,কালার ও বাজার দাম খুবই ভালো। ইলিশা জংশন এর মেটাল সিটের পরিবেশক মোঃ অবদুর রব দুলাল মিজি জানান,  তাদের পরামর্শে এখন ভোলায় তাদের ২০ কেজি মেটাল ইউরেকা ঝিঙ্গা বিজ এর মার্কেট রয়েছে। কৃষকরা ভালো ফলন দেখে এ জাতের ঝিঙ্গা চাষ করতে বেশ আগ্রহ দেখাচ্ছে।   
ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ,উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবির জানান ভোলায় এ বছর ৩২৫ হেক্টর জমিতে জিঙ্গা আবাদ করা হয়েছে। প্রতি হেক্টরে ১৮ মেট্রিক টন ফলন আসছে । কৃষি বিভাগ তাদের উপ সহকারীদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। এ ধার অব্যাহত থাকলে ভবিষ্যতে ঝিঙ্গা কৃষকদের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...