অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো আ'লীগকে ক্ষমতায় বসাতে হবে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৪২

remove_red_eye

৩৫৮

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভার্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 
সোমবার সকালে লালমোহন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
এমপি শাওন আরো বরেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপশি খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ভাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদেরকে ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীসহ আরো অনেকে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...