অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

প্রাইভেট কারের চাপায় শিশু নিহত: লালমোহন থানায় মামলা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:১৮

remove_red_eye

৩৭০

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পিকনিক পার্টির প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয় অপর এক শিশু। শনিবার দুপুরে লালমোহন মঙ্গলসিকদার এলাকায় এ ঘটনা ঘটলে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে নাদিয়া নামে ওই শিশুর মৃত্যু হয়। রোববার লাশ পোস্টমর্টেম শেষে নিজ বাড়ি কর্তারহাট এলাকায় দাফন করা হয়।
জানা গেছে, শনিবার পার্শ¦বর্তী চরফ্যাশন উপজেলার জিন্নাগর থেকে পিকনিক পার্টি আসে লালমোহন মঙ্গলসিকদার বাজার। একই দিনে চরফ্যাশন থেকে ২টি পিকনিক পার্টি আসাতে একটি স্থান নেয় ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। অন্যটি স্থান নেয় ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। একটি প্রাইভেটকারে ছিল জিন্নাগরের চেয়ারম্যানের স্ত্রীসহ কয়েকজন। সেটি মাঠের ভিতরে রাখে। মাঠের পাশে শিশু নাদিয়ার নানার বাসা। শিশু নাদিয়া কর্তারহাট এলাকার হারুন অর রশিদ দুলালের মেয়ে। সে মঙ্গলসিকদার নিজ নানার প্রতিষ্ঠা করা হাফেজি মাদ্রাসায় পড়ার জন্য এখানে থাকতো। পিকনিক পার্টি দুপুরে খাওয়া শেষে চলে যাওয়ার সময় প্রাইভেট কারটি মাঠে ঘোরাতে গেলে পেছনে থাকা নাদিয়া ও তার মামাতো ভাইকে চাপা দেয়। ঘটনাস্থলে নাদিয়ার রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা প্রেরণ করেন। ভোলা নেওয়ার পথে নাদিয়া মারা যায়। নাদিয়া স্থানীয় মাদ্রাসায় হাফেজি পড়ে।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, নিহত শিশুর পিতা মামলা করতে রাজী হয়নি। তবে থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা করে।    

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...