বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২০ রাত ০৩:৩৮
১১৯২
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্র লীগের অভিভাবকের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারাদেশে ছাত্র লীগকে সু-সংগঠিত করে রেখেছেন প্রধানমন্ত্রী। সুশৃঙ্খল ছাত্রলীগ সারাদেশে শান্তির পতাকা বয়ে বেড়াচ্ছে। শনিবার সকালে বাংলাদেশ ছাত্র লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা ছাত্র লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসারপর বাংলাদেশ ছাত্রলীগকে সু-সংগঠিত করেছেন। সকাল ১১ টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহন উপজেলা ছাত্রলীগের এক বর্নাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে থানার মোড় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেকে কেটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকির বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম ফরাজীর সঞ্চালনায় এসময় লালমোহনের বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত