অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবসের সমাপনীতে পুরস্কার বিতরণ

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২৮

remove_red_eye

৩৯৭

হাসনাইন আহমেদ মুন্না: ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে জেলায়  জাতীয় গ্রন্থাগার দিবসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিশু একাডেমি কার্যালয়ে সমাপনী আলোচনা সভা ও শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান ও আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন।
আলোচনায় বক্তারা তুলে ধরেন বই পড়ার গুরুত্ব। শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তারা বলেন, যে যত বই পড়বে সে তত জ্ঞানী হবে। পৃথিবীতে সব কিছুর ভাগ দেওয়া গেলেও শিক্ষার ভাগ কাউকে দেওয়া যায় না। তাই শিশুদের জ্ঞান অর্জনের জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই,উপন্যাস পড়ার অনুরোধ করেন তারা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই পড়তে আসা শিক্ষার্থীরা তাদের পাঠকৃত বই স¤পর্কে বক্তব্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে ছিলো শিশু বিকাশ, প্রাক প্রাথমিক শিশুদের অংশগ্রহনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।  পরে লাইব্রেরীতে বই পড়ার আনন্দ শির্ষক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিরা শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেন।গত ৫ ফেব্রæয়ারী থেকে সারাদেশের ন্যায় ভোলা জেলা শিশু একাডেমি ও "স্মার্ট গ্রন্থাগার,স্মার্ট  বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য বই পড়া,বই প্রদর্শণী ও ৫০% কমিশনে বই বিক্রির আয়োজন করে। বই পড়তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...