অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

কাপড়ের ফুল বিক্রি করে চলে মানিকের জীবিকা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:০৯

remove_red_eye

৩২৯

মো. রুহুল আমিন, লালমোহন: প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। বসন্তকে রাঙাতে ফুল যুক্ত করে আলাদা সৌন্দর্য। এমনই এক সৌন্দর্যের ফেরিওয়ালা মো. মানিক (৩০)। তার কাছে রয়েছে নানান রঙের ফুল। তবে এসব ফুলে নেই কোনো সুবাস। কারণ মানিকের কাছে থাকা ফুলগুলো কাপড়ে তৈরি। জেলা থেকে জেলা, ঘুরে ঘুরে বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় গিয়ে এসব ফুল বিক্রি করেন মানিক। হরেক রঙের এসব ফুল নিজ বাড়িতেই তৈরি করেন মানিকের স্ত্রী পলি বেগম।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইলিশা কান্দি গ্রামের পশ্চিম চরউমেদ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাপড়ের ফুল বিক্রি করতে দেখা যায় মানিককে। এসময় তার সঙ্গে কথা বলে জানা যায়, নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাম গ্রামের মো. সমছের আলীর ছেলে তিনি। তার সংসারে ২ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

মানিক বলেন, গ্রামে কৃষি মৌসুমে দিনমজুরী কাজ করে সংসার চালাই। যখন গ্রামে কাজ না থাকে তখন আমার স্ত্রীর তৈরি করা বিভিন্ন রঙের কাপড়ের লাল গোলাপ, সাদা গোলাপ, সূর্যমুখী ফুল ঘুরে ঘুরে বিক্রি করি। অনেক সময় জীবিকার তাগিদে বেরিয়ে পড়ি এক জেলা থেকে অন্য জেলায়ও।
তিনি আরো জানান, একটি ফুল তৈরি করতে খরচ হয় ৪ থেকে ৫ টাকা। বিক্রি করি ১০ টাকা। এতে করে দৈনিক খরচ বাদে আয় হয় ৫ থেকে ৬ শত টাকা। যা দিয়েই স্ত্রী-সন্তানদের নিয়ে আমার সংসার চলে।
পশ্চিম চরউমেদ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির উদ্দিন বলেন, অনেক সময় স্কুলের সামনে বিভিন্ন লোক এসে ফুল বিক্রি করে। ফুল মানুষের মন ভালো করে। এসব ফুলে বিদ্যালয়ের কোমলমতি শিশুদেরও মানসিকতা ঠিক থাকে। অনেক শিশুই শখ করে এসব কাপড়ের ফুল কিনছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...