বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:১০
৩২২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বিএনপির ১০ দফা দাবির প্রসঙ্গে বলেছেন, বিএনপি অবাস্তব দাবী করে। তাদের অবাস্তব দাবীর কোন মূল্য নেই। আমি স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশে আর কখনো তত্ত¡াবধায়ক সরকার হবে না। বর্তমান ক্ষমতাসিন দলের অধিনে নির্বাচন হবে সংবিধান অনুসারে। সুতরাং তত্ত¡াবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নাই। আজ শনিবার দুপুরে ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা পাকার মাথা বাজারে পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির একটি অত্যাচারী দল উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতার আমলে তারা ভোলার মানুষকে অনেক অত্যাচার ও নির্যাতন করেছে । তা এখনও ভোলার মানুষের মনে রাখার কথা। লালমোহনে বিএনপির অত্যাচারের ভয়ে নারীরা পানির মধ্যে নেমে লুকিয়েছিলো। সেখান থেকে তাদের ধরে এনে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। বিএনপি একটি অত্যাচারী দল।
তিনি বলেন, বর্তমানে ভোলায় আওয়ামী লীগ অনেক সংগঠিত, এ আওয়ামী লীগকে আরো সংসংগঠতি করবেন। আওয়ামী লীগের প্রবীন এ নেতা আরো বলেন, আমাদের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রিজ। এই ব্রিজ হবেই হবে। -ভোলায় পর্যপ্ত গ্যাস রয়েছে।ভোলায়শিল্প কল-কারখানা গড়ে তোলা হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন। তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আমাদের এই সময় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে বাংলাদেশে তা ইতিহাসে বিরল। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বের মানুষ বাংলাদেশকে এখন সম্মানের চোখে দেখে। এখন কেউ তলা বিহীন ঝুড়ি বলতে পারে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, এই বছরের শেষে নির্বাচন। সকলের ঐক্যবদ্ধভাবে গ্রামের গঞ্জে আওয়ামী লীগকে দূর্গ হিসেবে চিহ্নিত করে এবং আওয়ামী লীগের দূর্গে পরিনত করার জন্য আহ্বান জানান।
এছাড়াও তোফায়েল আহমেদ ভোলা সদর উপজেলার পরানগঞ্জ, জংশন, রাজাপুরসহ বিভিন্ন আওয়ামী লীগের আয়োজনে এলাকায় পথসভা করেন ও পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন । এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব
দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির
সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী
সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক