অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট দিয়েছে প্রশাসন: রুমিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৫৯

remove_red_eye

৪৭০

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বলি সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ—এই হলো কমিশন। এই ধরনের নির্বাচন আর বাংলাদেশে হবে না।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরের গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

রুমিন ফারাহানা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। ক্ষমতা থেকে যদি নামেন মানুষ আপনাদের বিচার করবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যদি করতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আপনাদের নেত্রী দেশে আসতে পারতো না।

তিনি বলেন, যে ভোটে ভাই তার ভাইকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তারাই বিচার করবে। বিএনপি সাধারণ মানুষের দল।

রুমিন আরও বলেন, তারা বলেন—বিএনপি আন্দোলন করতে জানে না। বিএনপি লগি বৈঠা দিয়ে মানুষ মারতে পারে না। বিএনপি বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে রাজনীতি করতে পারে না। বিএনপি রক্তের ওপরে দাঁড়িয়ে ক্ষমতায় যায় না।  

বিএনপির এই সাবেক সংসদ সদস্য বলেন, বিএনপি যদি রক্তের রাজনীতি করতো তাহলে ২০০৮ সালে ক্ষমতায় আসতো। ২০০৮ সালে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এক-এগারোর সরকার তাদের আন্দোলনের ফসল। এক-এগারো যারা ঘটিয়েছে, তারা নিরাপদে বিদেশে আছে। আবার কাউকে কাউকে সংসদেও দেখতে পাই। জাতীয় ও আন্তর্জাতিক চক্রে আপনারা ক্ষমতায় এসেছেন। যদি এই চক্র ব্যবহার করে আবারো ক্ষমতায় যান, আপনারা ভুল করবেন। মানুষ আপনাদের ছাড়বে না।

রুমিন ফারহানা বলেন, প্রতিটি জিনিসের দাম আকাশে উঠে গেছে। চাল, তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে শেখ হাসিনাকে জবাব দিতে হবে। দফায় দফায় বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কুইক রেন্টাল হলো কুইক চুরির একটি মাধ্যম। টাকা পাচারের মাধ্যম। কুইক রেন্টাল দিয়ে লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় যাব তখন একটা একটা করে চোরের বিচার করব। যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের কান ধরে দেশে নিয়ে আসব। আপনারাই বিচার করবেন।

ইভিএমে ভোট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, কোনো ইভিএমে ভোট হবে না। ভোট হবে ব্যালটে। হিসাব করে চলবেন দিন কিন্তু বেশি নাই শেখ হাসিনাকে গদি থেকে নামানোর। সারা বাংলাদেশ আমাদের সঙ্গে আছে। খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী প্রমুখ।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...