অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৯ই মে ২০২৬ | ২৬শে বৈশাখ ১৪৩৩

প্রবাসীরদের কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসার্থের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:১৫

remove_red_eye

৩৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ইতালী প্রবাসীদের কাছে থেকে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মো. আসাদ তালুকদার (৪৫) নামে আরেক প্রবসীর বিরুদ্ধে। অভিযুক্ত আসাদ তালুকদার বরিশাল জেলার মুলাদি থানার নাদেরপুর ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা। সে ইতালী থেকে কয়েক জন প্রবাসীর কাছ থেকে মিথ্যা কথা বল টাকা নিয়ে বাংলাদেশে চলে এসেছে।
ইতালী প্রবসী ভোলা সদর উপজেলার মো. মাজেদুল হক শাহিন অভিযোগ করে জানান, তিনি ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মল্লিক বাড়ির বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে তিনি ইতালীতে সুনামের সাথে বিভিন্ন প্রতষ্ঠিানে চাকরি করে আসছেন। গত বছর তিনি ইতালীর একটি রেস্টুরেন্টে মাত্র ৪ মাসের জন্য চাকরি করেন। সেই চাকরির সুবাদে সেখানে পরিচয় হয় বরিশাল জেলার মুলাদি থানার আসাদ তালুকদারের সাথে। এরপর আসাদ বিভিন্ন সমস্যার কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার চাইতেন। এক পর্যায়ে আসাদ তার পরিবারের বড় ধরণের সমস্যার ওজুহাত দেখিয়ে শাহিনের কাছ থেকে ইতালীর এক হাজার ইউরো অথাৎ বাংলাদেশেী এক লাখ ১০ হাজার ৭৭১ টাকা ধার নেয়। ওই টাকা শাহিন নিজেই আসাদের ছেলে তোহা তালুকদারের একাউন্টে পাঠায়। পরে ওই টাকা ফেরত চাইলে আসাদ তালুকদার বিভিন্ন টাল বাহানা শুরু করে। এরপর আসাদ তাকে না জানিয়ে বাংলাদেশে চলে আসে।
শাহিন আরো জানান, আসাদ বাংলাদেশে যাওয়ার পরে তিনি জানাতে পারেন সে অনেকের কাছে থেকে ধারসহ বিভিন্ন কাজ করে দেয়ার কথা বলে প্রতারণা করে টাকা নিয়েছে। এছাড়াও আরো জানতে পারেন আসাদ তালুকদার ইটালীর বিভিন্ন প্রদেশে ঘুরে সেখানে কাজ করা বাংলাদেশী সহজ-সরল যুবকদের টার্গেট করে প্রতারণা করে আসছে। এ বিষয়ে তিনি চলতি বছরে বাংলাদেশে এসে ভোলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আসাদ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি মাজেদুল হক শাহিনের কাছ থেকে টাকা নিয়েছেন বলে স্বীকার করে জানান, তিনি এখন ছুটিতে বাংলাদেশে এসেছেন। ইতালী গিয়ে তার টাকা তাকে দিয়ে দিবেন।
ভোলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. মোহাইমিনুল ইসলাম শাওন জানান, এ বিষয়টি তদন্ত চলছে।

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

আরও...