বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:২৫
৩৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দলীয় কর্মসূচি পালনে ৪ দিনের সফরে এসেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাতে ঢাকা থেকে সড়ক পথে তিনি ভোলায় পৌঁছান। বৃহস্পতিবার স্বাধীনতা জাদুঘর পরিদর্শণসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বৈঠক করেন। পরে কোড়ালিয়ার গ্রামের বাড়িতে বাবা ও মায়ের কবর জিয়ারতসহ স্বজনদের সঙ্গে সময় কাটান। ৪ দিনের সফরকালে তিনি কয়েকটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া জেলার উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পরিদর্শণ করবেন । বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে বাংলাবাজার ও কোড়ালিয়া বাড়িতে ভীড় জমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্তমাহামুদ, ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জহুল ইসলাম নকিব, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাভ অপু’র নেতৃত্বে প্রিন্ট ও টিভি চ্যানেলের সাংবাদিকরা তোফায়েল আহমেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত