লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:০৭
৪২৫
লালমোহন প্রতিনিধি : বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। মঙ্গলবার সকাল থেকে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝি বাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী।
জানা যায়, পার্শ্ববর্তী তজমুদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট গ্রামের কিশোরীর সঙ্গে লালমোহনের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝি বাড়ির মো. আব্বাস উদ্দিনের ছেলে শাকিলের সঙ্গে গত এক বছর আগে লঞ্চে পরিচয় হয়। এরপর ওই পরিচয় পরিণত পায় প্রেমের সম্পর্কে। একপর্যায়ে ওই কিশোরীর ঢাকার গাজিপুরের কোনাপাড়া এলাকার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সর্ম্পকে লিপ্ত হয় শাকিল নামের ওই তরুণ। শারীরিক সম্পর্কের পর থেকে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল।
ভুক্তভোগী ওই কিশোরী জানান, শাকিল যোগাযোগ বন্ধ করে দেয়ায় গত রোববার (২৯ জানুয়ারী) প্রথমবার শাকিলের বাড়িতে এসেছি। তখন স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন ঘটনার সুষ্ঠু বিচার করবে বলে আশ্বাস দেন। যার কারণে তখন চলে যাই। তবে এরপর কোনো বিচার না পাওয়ায় আজ আবার শাকিলের বাড়িতে এসেছি। আমাকে দেখে বাড়ি থেকে শাকিলের পরিবারের লোকজন পালিয়ে যায়। শাকিল আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো।
এদিকে, শাকিলের পরিবারের কাউকে না পাওয়ায় এ ঘটনায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এব্যাপারে ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন জানান, শাকিল এলাকায় না থাকায় তখন ঘটনার বিচার করতে পারিনি। আবারো ওই মেয়ে মঙ্গলবার সকাল থেকে শাকিলের বাড়িতে অবস্থান নিয়েছে বলে শুনেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলে দ্রæত ঘটনাটির ফয়সালা দেয়ার চেষ্টা করবো।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত এমন কোনো ঘটনা শুনিনি। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত