অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন: ছালাহ্ উদ্দিন সভাপতি হাসান শরীফ সম্পাদক নির্বাচিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৩ রাত ১০:২৮

remove_red_eye

৬৪০

এম ছিদ্দিকু।রঅহ/ মলয় দে:  ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৩ এ  সভাপতি-স¤পাদকসহ ৭ টি পদে (বিএনপি সমর্থিত) প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপর দিকে সহ সভাপতি ও সহ সাধারণ সম্পাদক সহ ৬টি পদে (আওয়ামী লীগ সমর্থিত) প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে সন্ধ্যার পর নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।
এতে দেখা যায়, বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে এ্যাডভোকেট ছালাহ্ উদ্দিন হাওলাদার ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে পেয়েছেন ৮২ ভোট। সাধারণ  স¤পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট মাহাবুবুল হক লিটু ৯৩ ভোট পেয়েছেন। সহ-সভাপতি ২টি পদের  মধ্যে একটিতে  বিএনপি সমর্থিত এ্যাডভোকেট মোঃ ইউসুফ (১) ৯৭ ভোট  , অর্থ স¤পাদক পদে এ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা ৯৯ ভোট , পাঠাগার স¯পাদক পদে এ্যাডভোকেট মাহবুবুর রহমান ১০৮ ভোট , নির্বাহী সদস্য পদে এ্যাডভোকেট মোঃ ইউসুফ (২) ১১৭ ভোট  ও এ্যাডভোকেট মোঃ ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স ১১৪ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপর দিকে ১৩ টি পদের অপর ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।  আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে এ্যাডভোকেট আবুল কাশেম ১০৬ ভোট, সহ-সাধারণ স¤পাদক পদে এ্যাডভোকেট মেজব্হাুল আলম ১০৪ ভোট ও এ্যাডভোকেট  মো: মামুনুর রহমান ১১২ ভোট, সাংস্কৃতিক স¤পাদক পদে এ্যাডভোকেট মো: মাহবুবুর রহমান (৩)  ১০৯ ভোট, পাঠাগার স¤পাদক পদে এ্যাডভোকেট বাবলু হাসান ১১২ ভোট এবং নির্বাহী সদস্য পদে এ্যাডভোকেট মওদুদ আলম টুটুল ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোলা আইনজীবী সমিতির মোট ১৯৫ ভোটের মধ্যে ১৯১টি ভোট প্রদান করা হয়েছে। এর মধ্যে একটি ব্যালট বাতিল করা হয়েছে।  নির্বাচন পরিচালনার  দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসার হিসাবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলী হায়দার কামাল।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...