অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৩ রাত ০৮:০১

remove_red_eye

৩৭৪

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাস চাপায় ৪৫-৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ জানুয়ারী) সকাল ৯টার দিকে ভোলা-ল²ীপুর মহা সড়কের সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিকেল ৩টা পর্যন্ত ওই নারীর কোনো নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সদর উপজেলার ইলিশা গোডাউন এলাকায় ওই নারী সড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে ওই মাইক্রোবাসের চালকসহ স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনর পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ অবস্থায় মাইক্রোবাসের চালক ওই নারীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করা হয়।
 ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৩টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া নারীর কোনো নাম পরিচয় জানা যায়নি। তার লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে বায়োমেট্রিক পদ্ধতিতে তাঁর এনআইডি সংগ্রহের চেষ্টা চলছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর ওই নারীর মৃত্যু হওয়ায় মাইক্রোবাসের চালক মাইক্রোবাসটি ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...