বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:১২
৩৩৩
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার ৭ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার আরো ১২’শ ৩৬ টি গৃহ র্মিাণের কাজ চলছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ এসব গৃহ প্রদান করা হবে। গত বছরের ডিসেম্বর মাসে ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। চলতি বছরের ৭ মার্চের মধ্যে এসব ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হবে। সেমি পাঁকা প্রত্যেক ঘরে বিশুদ্ধ, পানি, বিদ্যুৎ, বারান্দা, রান্না ঘরসহ সব ধরণের সুবিধা থাকছে। এর আগে মুজিববর্ষের প্রায় তিন হাজার গৃহ হস্তান্তর করা হয়েছে ভূমি ও গৃহহীনদের মাঝে।
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা জানায়, এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ৯০টি, দৌলতখানে ২’শ, বোরহানউদ্দিনে ১’শ ৬, তজুমদ্দিনে ৩’শ, লালমোহনে ২’শ ৫০, চরফ্যাশনে ৬০ ও মনপুরায় ২’শ ৩০ টি ঘর রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে জেলায় প্রথম পর্যায়ে ৫’শ ২০টি ঘর, দ্বিতীয় পর্যায়ে ৩’শ ৭১ ও তৃতীয় ধাপে ২ হাজার ২২টি ঘরসহ মোট ২ হাজার ৯’শ ১৩টি ঘর জমির দলিলসহ হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন জানান, চতুর্থ ধাপের ঘরের মধ্যে ইতোমধ্যে বেশ কিছুর নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেক ঘরের জন্য বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ৮৪ হাজার ৫’শ টাকা করে। এছাড়া জেলায় মোট ৪ হাজার ৯’শ ৭ টি ভূমি ও গৃহহীন পরিবার চিহিৃত করা হয়েছে। পর্যায়ক্রমে সকলের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এসব গৃহ প্রদান করা হবে বলে জানান তিনি।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত