বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৩ রাত ১১:১১
৩৮৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে উদ্বৃদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম বর্হিভূত সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকার গৃহীত এ কর্মসূচি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার মো. জাফর হোসেন। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ডেপুটি টিম লিডার মেসবাহ উদ্দিন আহমেদ, মনিটরিং অফিসার সমরেন্দু বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরশাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাকদের উদ্দেশ্যে বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের পাশাপাশি যে পাঠাভ্যাস বাড়ানোর উদ্যোগ নিয়েছে এটি ভালো কাজ। আমরা যদি সন্তানদের সঠিক ও সুন্দরভাবে গড়ে তুলতে চাই তাহলে এই বইগুলো পড়তে হবে। নিজেকে প্রস্তুত করার প্রধান মাধ্যম হলো বই। তাই প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের এই বইগুলো পড়তে উৎসাহ দিবেন। তাহলে সরকারের উদ্দেশ্য সফল হবে আমরা পাব আলোকিত প্রজন্ম।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত