অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-১, আহত-২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৩ রাত ১১:০৮

remove_red_eye

৩৮৬

মোঃ ইসমাইল : ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. শাজাহান (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত শাজাহান লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো ২৫ যাত্রী আহত হয়েছে।
এর আগে দুপুরের ২টার দিকে জমাদার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ৪২জন যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজারের দক্ষিণ পাশে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে বাসে থাকা ২৬ যাত্রী আহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। সন্ধ্যা ৬টার দিকে আহত শাজাহান মারা যায়। বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাসের ভিতরে আটকে থাকা সকল যাত্রীদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত বাসটি উদ্ধার করা যায়নি।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...