বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৩ রাত ১১:০৮
৪২৪
মোঃ ইসমাইল : ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. শাজাহান (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাজাহান লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো ২৫ যাত্রী আহত হয়েছে।
এর আগে দুপুরের ২টার দিকে জমাদার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ৪২জন যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজারের দক্ষিণ পাশে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে বাসে থাকা ২৬ যাত্রী আহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। সন্ধ্যা ৬টার দিকে আহত শাজাহান মারা যায়। বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাসের ভিতরে আটকে থাকা সকল যাত্রীদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত বাসটি উদ্ধার করা যায়নি।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত