অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলা জেলা ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:৩৫

remove_red_eye

৪৭৮

মলয় দে:  ভোলায় জেলা পুলিশের আয়োজনে শুরু হলো ভোলা জেলা ক্রিকেট প্রিমিয়ার লীগ। 
গতকাল শনিবার বিকেলে পুলিশ লাইন মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, খেলাধুলা একজন মানুষকে শারীরিক ও মানসিক দিক থেকে ফিট রাখে।পুলিশ সদস্যদের শারীরিক ভাবে ফিট রাখার জন্যই আমাদের এই আয়োজন। কিছুদিন আগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো।তারই ধারাবাহিকতা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।পরবর্তী সময়ে অন্যান্য আরো খেলা আয়োজন করা হবে।
উদ্বোধনী এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির, ডি আই ও-১ খায়রুল আলম,ওসি ডিবি এনায়েত হোসেন প্রমুখ।
জানা যায়, লীগটিতে ২টি গ্রুপে বিভিন্ন উপজেলার মোট ৮টি দল অংশগ্রহণ করছে।প্রতিটি দলে ৭জন পুলিশ সদস্য ও ৪ জন বহিরাগত খেলোয়ার অংশগ্রহন করতে পারবে।
আজকের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সাউথার্ন পাইরেটস বনাম রয়েল আইল্যান্ডার।টসে হেরে ব্যাট করতে নেমে রয়েল আইল্যান্ডার ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান করে।জবাবে সাউথার্ন পাইরেটস নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭ রান করতে সক্ষম হয়।এতে করে ৫৭ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রয়েল আইল্যান্ডার।
 ম্যাচটিতে অসাধারন ব্যাটিং ও ফিল্ডিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা খেলোয়ার হয়েছেন আকিব সর্দার।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...