অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় এসএ টিভির প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:১১

remove_red_eye

৫৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় কেক কাটা, আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে এসএ টিভির ১২ বছর পূর্তি পালিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে ভোলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবদুল মমিন টুলু। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাত শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াছ, মোঃ সামছুদ্দিন, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, বিশিষ্ট সাহিত্য কাজল কৌশিক, ৭১টিভি জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, ডিবিসি জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান, যমুনা টিভি জেলা প্রতিনিধি জুয়েল সাহা, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক উল্ল্যাহ, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, মাইটিভি জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, প্রভাষক মীর নুরে আলম ফরহাদ, দৈনিক তৃতীয়মাত্রা জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এসএ টিভি শুরুলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশনে পরিণত হয়েছে। বর্তমানের সময়ে যে কয়টি টিভি জনগনের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তার মধ্যে এসএ টিভি অন্যতম। এই টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ জনগনের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশী আইডল অনুষ্ঠানটি খুব জনপ্রিয় রিয়েলেটি শো ছিলো। এসএ টিভি মানুষের অধিকার নিয়ে কাজ করছে। এসময় দেশের জনপ্রিয় টেলিভিশন এসএ টিভির উত্তোরাত্তোর সমৃদ্ধি কামনা করেন বক্তারা।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...