বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:২৮
৭৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: নির্মাণের সাড়ে তিন বছর পর অবশেষে উদ্বোধন হচ্ছে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭তলা বিশিষ্ট এ হাসপাতালটি উদ্বোধন করবেন। এ সময় ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ যুমের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন । ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ হাসপাতালটির উদ্বোধনের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। এদিকে হাসপাতালে অত্যাধুনিক ভবন চালু হওয়ার খবরে ভোলার মানুষের মাঝে স্বস্তি প্রকাশ করে সরকার ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হাসপাতাল ও সংশ্লিস্ট সূত্র জানায়, দ্বীপজেলা ভোলার ২০ লক্ষাধিক মানুষের আধুনিক চিকিৎসা সেবার জন্য ২০১৩ সালের মে মাসে ৪৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে আনুষ্ঠানিকভাবে ভোলা জেনারেল হাসপাতালের দৃষ্টিনন্দন ও আধুনিক ২৫০ শয্যা বিশিষ্ট সাত তলা ভবনের নির্মাণের কাজ শুরু হয়। ভবনটি নির্মানে ২০২০ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই ২০১৯ সালের জুলাই মাসে ভবনটি স্বাস্থ্যবিভাগের কাছে হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। কিন্তু আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম চালু না হওয়ায় প্রায় অকেজো অবস্থায় পড়ে ছিলো ভবনটি। এই ভবনে লিফট সুবিধাসহ আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম, অপারেশন থিয়েটার, আইসিইউ থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা রয়েছে। অত্যাধুনিক এসকল যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় একদিকে যেমন নষ্ট হওয়ার উপক্রম হয়েছিলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার হাসপাতালের জন্য সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসারসহ মোট ৫৮টি পদ থাকলেও তত্ত¡াবধায়কসহ কর্মরত রয়েছে মাত্র ২৬জন চিকিৎসক, বাকী ৩২টি পদই খালি। নার্সের ৮৯টি পদ থাকলেও কর্মরত আছে ৫৭জন। তৃতীয় শ্রেণির ৬২টি পদের মধ্যে ৪০টি পদই খালি এবং চতুর্থ শ্রেণির ৬০টি পদের বিপরীতে কর্মরত আছে ৪৪জন। জনবল সংকটের পাশাপাশি নতুন সাত তলা এ ভবনটির জন্য নতুন করে কোনো আসভাবপত্র বরাদ্দ হয়নি। প্রায় প্রতি মাসেই ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট জনবল সংকটের বিষয়টি জানানো হলেও তা এখনো পাওয়া যায়নি। তাই পূর্বের ১০০ শয্যার আসভাবপত্র ও জনবল দিয়েই এটি চালু করা হচ্ছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক মোহাম্মদ লোকমান হাকিম গনমাধ্যমের কাছে বলেন, ২৫০ শয্যার নতুন ভবনের জন্য জনবল ও আসভাবপত্রের বিষয়টি প্রায় প্রতি মাসেই ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়ে থাকে। কিন্তু এখনো সেই সংকট কাটেনি। সারা দেশেই জনবল সংকট রয়েছে। এছাড়াও ভোলার এ হাসপাতালটিতে প্রতিদিন গড়ে চার’শ অধিক রোগী ভর্তি থাকে। আউটডোরে ১২ থেকে ১৪’শ রোগী চিকিৎসা নিয়ে থাকে। কিন্তু এতো কম সংখ্যক চিকিৎসক ও নার্স দিয়ে এতো রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়। তবে নতুন ভবনটি চালু হলে অন্তত শয্যা সংকটটি দুর হবে। তাই ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন ভবনটি চালু করা হচ্ছে। ভবিষ্যতে জনবল ও আসভাবপত্র সংকটও দুর হবে বলে আশা করেন তিনি।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক