লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫১
৩৯৪
লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রজন্ম সৃষ্টির লক্ষে শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করেছেন প্রধানমন্ত্রী।
সোমবার বিকালে ভোলার লালমোহনের উত্তর চরভূতা রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, আওয়ামীলীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে বলেই নানামুখী উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মর্যাদার স্থান পাচ্ছে। এই অর্জনের সকল অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
উত্তর চরভূতা রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত