লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫২
৪২১
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুষ্টি কোম্পানির এক বিক্রয়কর্মীকে চোখ বেধে অটোরিকশায় তুলে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বিক্রয়কর্মী আবু ইউসুফ (২৫) একই ইউনিয়নের কচুয়াখালী গ্রামের দর্জি বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ইউসুফ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে বেতনের ১৪ হাজার টাকা তুলি। এরপর লালমোহনের পাঙাশিয়া বাজারের দুই দোকান থেকে কোম্পানির মালামালের ১৬ হাজার টাকা উত্তোলন করে গজারিয়া বাজার আসি। সেখানে এসে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কাছে প্র¯্রাব করতে গেলে অজ্ঞাত কয়েকজন হঠাৎ করে পেছন থেকে চোখ বেধে জোরপূর্বক অটোরিকশায় তোলে। পরে মারধর করে আমার সঙ্গে থাকা টাকা নিয়ে আমাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে চলে যায়।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ বিষয়টি জানতে হসপিটালে গিয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত