হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:৪৬
৩৭৭
হাসনাইন আহমেদ মুন্না: দেশের দক্ষিণের জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। দুপুরের দিকে সূর্যের দেখা মিল্লেও অধিকাংশ সময়ই মেঘের আড়ালে থাকে। পৌষের হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছে নি¤œ আয়ের ও শ্রমজীবী সাধারণ মানুষ। সকালে ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে যান বাহনে হেডলাইট জ¦ালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতে জ¦র, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এদিকে জেলায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শহরের নতুন বাজার এলাকার অটোরিক্সা চালক আরিফ হোসেন ও কামরুল ইসলাম বলেন, ঠান্ডার দাপটে মানুষজন ঘর থেকে কম বেড় হচ্ছে। তাই যাত্রী কম হচ্ছে। আর শীতে তাদেরও কষ্ট হয়। একটি ঔষুধ কোম্পানিতে কর্মরত সায়েম হাসান বলেন, ঠান্ডা বাতাশ শীত আরো বাড়িয়ে দেয়। ঠান্ডায় মটর সাইকেল চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। ব্যাপক ঠান্ডায় অফিস-আদালত পাড়ায় জনসাধারণের উপস্থিতি কম দেখা যায়। অধিকাংশ দোকান পাট বেলা করে খুলছে।
এছাড়া প্রচুর কুয়াশায় ক্ষতি হচ্ছে কৃষকের বোরো ধানের বীজতলা। ছোট মুরগির বাচ্চা নিয়ে বিপাকে আছেন পল্ট্রী খামারিরা। সাধারণ মানুষজন আগুন জ¦ালিয়ে অতিরিক্ত ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে দেখা গেছে বিভিন্ন স্থানে। গড়ম কাপরের চাহিদা বেড়েছে বিভিন্ন বিপণী বিতান ও ফুটপাতের দোকানগুলোতে।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: মাহবুব বলেন, জেলায় রবিবার সকাল ৯টায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবাবার জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি। আরো কয়েক দিন এমন শীত পড়ার সম্ভাবনার কথা জানান তিনি।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা: মো: লোকমান হাকিম বলেন, ভোলায় তীব্র শীতে ঠান্ডা জনিত রোগ বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত বেশি হচ্ছে। তাই শীতে সব সময় গড়ম কাপড় পরতে হবে। হাল্কা গড়ম পানিতে গোসল করতে হবে ও গড়ম খাবার খাওয়াতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, জেলায় অসহায় মানুষের শীত নিবারণে সরকারিভাবে ৩৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া অনান্য উদ্যোগ মিলিয়ে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। সাধারণ গড়িব মানুষের পাশাপাশি মূচি, জেলে, কামার, হিজরাসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও কম্বল বিতরণ করা হচ্ছে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত