অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার উন্নয়ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৩ রাত ১০:০০

remove_red_eye

৪১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার উন্নয়ন ও গ্যাসের ব্যবহার ,সম্ভাবনা নিয়ে  বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জেলার গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে শিল্পায়ন, ইলিশ ও মৎস্য প্রসেসিং সেন্টার, গ্রোথ সেন্টার তৈরীসহ বিভিন্ন পরিকল্পনার বিষয় তুলে ধরেন। এ সময় প্রস্তাবনা ও বক্তব্যে অংশ নেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও বাংলাদেশ বেতর প্রতিনিধি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু ( যুগান্তর ও আরটিভি), প্রেসক্লাব সহ সভাপতি এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান ( ইন্ডিপেনডেন্ট), অর্থ সম্পাদক এম. হেলাল উদ্দিন ( যুগান্তর ও গাজিটিভি),  ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম (৭১ টিভি),দপ্তর সম্পাদক এম. ছিদ্দিকুল্লাহ ( এটিএন বাংলা), গ্রন্থাগার সম্পাদক মোঃ তৌয়বুর রহমান ( বিটিভি), নির্বাহী সদস্য  নাসির উদ্দিন লিটন ( সময় টিভি ও সমকাল) , জুন্নু রায়হান ( বাংলাদেশ প্রতিনিধি) , ভোলা দর্পন পত্রিকার সম্পাদক মোতাছিন বিল্লাহ, খবর প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, মাছরাঙ্গা ও জনকণ্ঠর সাংবাদিক হাসিব রহমান, যায়যায় দিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূরে আলম ফয়েজুল্লাহ , বাসস স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, ডিবিসি প্রতিনিধি অচিন্ত্য মজুমদার,  চ্যানেল ২৪ এর প্রতিনিধি আদিল হোসেন তপু, যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা, মাইটিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন, কালবেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম , দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি আনোয়ার সুজন, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি এইচআর সুমন, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মলয় দে প্রমুখ।

এসময় ভোলার বাড়ি বাড়ি গৃহস্থালী গ্যাস সংযোগ নিশ্চিতসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন সাংবাদিকরা। পাশাপাশি বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যাক্ত করেন জেলা প্রশাসক।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...