অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার নেতৃত্বে বহি বিশ্বে বাঙালি আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৩ রাত ০৯:৫৬

remove_red_eye

৩৬২

লালমোহন প্রতিনিধি: বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে ভোলার লালমোহনের লক্ষাধিক শিক্ষার্থীদের মাঝে উৎসব বিরাজ করছে। ১ জানুয়ারি রোববার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 
রবিবার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে পাঠ্যপুস্তক বিতরণ দিবস ও বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেছেন, শিক্ষাবান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সফল শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই। দেশে শিক্ষা ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশে^ বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।
লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ মাধ্যমিকে ৩৬ হাজার, স্বতন্ত্র ও সংযুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার এবং প্রাথমিক বিদ্যালয়ে ৪১ হাজার ৫০০ বই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিতরণ করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনসহ আরো অনেকে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...