অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতিসহ ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী :৩১ ডিসেম্বর সহ সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৭৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক ২০২৩-২০২৪ নির্বাচনে সভাপতি পদে এম. হাবিবুর রহমান আবারও নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সম্পাদক সহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ ডিসেম্বর ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
 বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষে দুপুরে নির্বাচন কমিশন সভাপতি পদসহ অপর ৮ পদে একক প্রার্থী থাকায় তাদের গঠনতন্ত্রের ৬ অনুচ্ছেদ ও ঘোষিত তফসিলের নিয়ম নীতির ১৫ নং ক্রমিক অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এম হাবিবুর রহমান (বাংলাদেশ বেতার), সহ সম্পাদক পদে হোসাইন সাদী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন(গাজি টেলিভিশন), দপ্তর সম্পাদক পদে এম ছিদ্দিক উল্ল্যাহ ( এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক পদে কামরুল ইসলাম (একাত্তর টিভি),গ্রন্থগার সম্পাদক পদে তৈয়বুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম রানা (মোহনা টেলিভিশন), নির্বাহী সম্পাদক পদে জুনু রায়হান (নিউজ ২৪ টেলিভিশন) ও নাসির লিটন (সময় টেলিভিশন)।
 
অপরদিকে সহ-সভাপতি পদে সাহাদাত হোসেন শাহিন ( নয়াদিগন্ত ও এস এ টিভি ), কামাল উদ্দিন সুলতান ( ডেইলি ইন্ডিপেন্ডেন্ট) ও মো: সুলাইমান এবং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান কমিটির সম্পাদক অমিতাভ রায় অপু ( যুগান্তর ওআরটিভি) ও আহাদ চৌধুরী তুহিন (ইত্তেফাক)। 
 
আগামী ৩১ ডিসেম্বর ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
২০২৩-২০২৪ সালের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে ভোলা প্রেসক্লাব নির্বাচন'২২ পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নূর নবী।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...