লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:২৮
৩৮৯
মো. রুহুল আমিন, লালমোহন : ভোলার লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের চরকালাচাঁদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. নূরনবী। ৪ সন্তান আর স্ত্রী নিয়ে তার সংসার। কৃষি কাজ আর পান বিক্রি করে কোনো রকমে চলে নূরনবীর সংসার। তবে মঙ্গলবার সকালে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে মুহূর্তেই যেন সর্বস্ব হারিয়েছেন তিনি। আগুনে পুড়ে গেছে তার ঘরে থাকা চাউল, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার আর প্রয়োজনীয় সকল মালামাল। সব হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন নূরনবী। এ ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
নূরনবী বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে আমার ছোট ছেলে ঘরে আগুন দেখে চিৎকার দেয়। এরপর স্থানীয়রা এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে আসে ফায়ার সার্ভিসও। তাদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে পুড়ে যায় ঘরের ভিতরে থাকা সবকিছু। টিনসেড ঘরটিরও প্রায় ৯৫ ভাগ পুড়ে গেছে। এতে করে ঘর ও ঘরের মধ্যে মালামালসহ আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, আমি সামান্য কৃষি কাজ আর পান বিক্রি করে সংসার চালাই। এখন আগুনে আমার সব পুড়ে গেছে। এই ক্ষতি পোষানোর সাধ্য নেই। এখন সন্তান-স্ত্রী নিয়ে কোথায় থাকবো-কোথায় খাবো কিছুই বুঝতে পারছি না। আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের কাছে নতুন করে আমার ঘরটি তোলতে প্রয়োজনীয় সহায়তা কামনা করছি।
স্থানীয় মাহাতাব উদ্দিন হাসান জানান, নূরনবী একজন অসহায় মানুষ। এই অগ্নিকাÐে তার অনেক বড় ক্ষতি হয়েছে। নতুন করে এখন ঘর তোলারও সাধ্য নেই নূরনবীর। তাই আমাদের দাবী সরকারিভাবে যেন তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
এব্যাপারে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারটিকে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করবো।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত