অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

আইডিবির ভোলা জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:২৭

remove_red_eye

৬৫১

বাংলার কন্ঠ প্রতিবেদক।।  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভোলা জেলার নির্বাহী কমিটি'র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ প্রধান নির্বাচন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল কাশেম এ শপথ বাক্য পাঠ করান।  
মঙ্গলবার ( ২০ শে ডিসেম্বর) ভোলা যুগীরঘোল আইডিইবির নিজ কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ 
এতে ২২ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউনুসসহ জেলা নির্বাহী কমিটির ১৫ নেতৃবৃন্দ শপথ নেন। 
 
উল্লেখ্য গত ৩ই ডিসেম্বর ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভোলা জেলার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউনুস ও প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে শপথ গ্রহন করেন,সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউনুস, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মেজবাহ উদ্দিন, অর্থ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আনিস রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান,গ্রহন্থকার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ কায়েস হাওলাদার , প্রচার সম্পাদক বদরুজ্জামান, তথ্য সম্পাদক প্রকৌশলি মোহাম্মদ ফয়েজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী সুলতানা নাসরিন, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী শাহাদাত হোসেন, নির্বাহী সদস্য প্রকৌশলী নূর- আল আজাদ রাসেল, কাউন্সিলর প্রকৌশলী নূর ইসলাম, কাউন্সিলর প্রকৌশলী মোহাম্মদ ফরিদুজ্জামান।
 
শপথ অনুষ্ঠান শেষে নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষ ও সমৃদ্ধ দেশ গড়ার সহযোগী হিসেবে আইডিইবি ভোলা জেলা কাজ করবে৷এছাড়াও আগামী দিনের দক্ষ প্রকৌশলী ও সকল ডিপ্লোমা প্রকৌশলীদের নৈতিক অধিকার নিয়ে কাজ করবে। 
 
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেনিক সহকারী নির্বাচন কমিশনার-১ আবুল কাশেম, সহকারী নির্বাচন কমিশনার-২ অরুন চন্দ্র দে ও দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা'র একাডেমি ইনচার্জ প্রকৌশলী মোঃ বেল্লাল নাফিজ সহ প্রমূখ। 
অনুষ্ঠানে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউনুস সকল সদস্য প্রকৌশলীদের সহযোগী নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...