লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০০
৪০৭
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাথরুম থেকে নূরজাহান (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার শাশুড়ি রানু বেগম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে শনিবার রাতে রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকারের বাড়ি থেকে ওই গৃহবধূ নূরজাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে মেয়ে নূরজাহানের স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। নিহত গৃহবধূ নূরজাহানের বাবার বাড়ি লালমোহনের কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে থানায় একটি মামলা করেছেন। ওই মামলার ভিত্তিতেই শাশুড়ি রানু বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারেও চেষ্টা চলছে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। যার কারণে নূরজাহান বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় বাথরুমে গিয়ে গৃহবধূ নূরজাহানের শাশুড়ি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার ডাকচিৎকারে স্থানীয়রা এসে আমাদের খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত