অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


বিজয়ের দ্বারপ্রান্তে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়:তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৪৯

remove_red_eye

৪১৬





শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলায় জেলা আ’লীগের আয়োজনে আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধ যখন শেষ পর্যায়ে। আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন জাতিকে মেধাশূন্য করার জন্য পাক হানাদার বাহিনী বেছে বেছে মহান ব্যাক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। আমার অনেক প্রিয় শিক্ষক এই দিনে জীবন দিয়েছেন।  সেই শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতেৃত্বে আমরা হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করেছি। আমিও মুজিব বাহিনীর অন্যতম প্রধান হিসাবে ৮ জেলার দায়িত্ব পালন করেছি।
বুধবার সাকাল ১১ টায়  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফয়েল আহমেদ এসব কথা বলেন।
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ স¤পাদক মইনুল হোসেন বিপ্লব,ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস প্রমুখ। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও শেহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পু¯পস্তবক অর্পণ করা করা হয়েছে। জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মো: সাইফুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা সদর উপজেলা প্রশাসন, ভোলা পৌর সভা,  ভোলা জেলা মুক্তিযোদ্ধা  সংসদ সন্তান কামান্ড, ভোলা পানি উন্নয়ন বোর্ড, গনপূর্ত বিভাগ, ভোলা পাসর্পোট অফিস, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তাদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়ারও যুগীরঘোলের বধ্যভ‚মিতে পৃথক পু¯পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় জেলা প্রশাসনেরর সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...