অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১০ই মে ২০২৬ | ২৬শে বৈশাখ ১৪৩৩

বডার সাইড এ্যানিমেল ডিটেক্টর উদ্ভাবনে লালমোহনের তিন শিক্ষার্থীর চমক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৩৩

remove_red_eye

২৯৮

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ‘বডার সাইড এ্যানিমেল ডিটেক্টর’ তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। রবিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় তাদের এই উদ্ভাবনটি প্রদর্শন করা হয়।
মাত্র একদিনের প্রচেষ্টায়ই নতুন এই প্রযুক্তিটি তৈরি করতে সক্ষম হয়েছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী সোয়াইব হোসেন সোহান, মোহাম্মদ জুবায়ের ও দ্বীপ নন্দী। তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে আরডিউনো কার্ড ও পিআরআই সেন্সর।
যা দেশের বর্ডার দিয়ে অবৈধভাবে প্রবেশ ও চোরাচালান করলে সংকেত দিবে কাছে থাকা বিজিবি ক্যাম্পে। যার মাধ্যমে সর্তক হতে পারবেন বিজিব সদস্যরা। এই বডার সাইড এ্যানিমেল ডিটেক্টরটি চলবে ব্যাটারির মাধ্যমে।
উদ্ভাবনকারী শিক্ষার্থী সোয়াইব হোসেন সোহান জানান,  সরকারি সহায়তা পেলে নাম মাত্র মূল্যে বিজিবির কাজে ব্যবহারের জন্য এ বডার সাইড এ্যানিমেল ডিটেক্টরটি সম্পূর্ণভাবে উপযোগী করা সম্ভব হবে। যার মাধ্যমে বিজিবি খুব সহজেই সিমান্তের অপরাধ দমনে কাজ করতে পারবে। এই যন্ত্রটি নির্দিষ্ট স্থান থেকে আশেপাশের ৭ থেকে ৮ মিটার পর্যন্ত কাজ করবে। যার একটি তৈরিতে ১৫ শত টাকার মত খরচ হলেও, এক সঙ্গে অনেকগুলো তৈরি করলে দাম পরবে মাত্র দুই থেকে আড়াইশত টাকা।
লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রধান অতিথি অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে কয়েকটি স্টল বসেছে। যার মধ্যে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবন করা এই প্রযুক্তিটি ব্যতিক্রম। পরিপূর্ণ করে তৈরি করতে পারলে এটি বাংলাদেশ বিজিবি ব্যবহার করে উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সরকারিভাবে সহায়তা দিলে শিক্ষার্থীদের চিন্তা আরো প্রকাশ হবে। যাতে করে সৃষ্টি হবে দেশের সম্পদ।
অন্যদিকে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে রোববার সকালে লালমোহনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বসেছে বেশ কয়েকটি স্টল।
ডিজিটাল উদ্ভাবনী মেলার আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ আরো অনেকে।

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির

দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

আরও...