অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলা মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালী  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:১২

remove_red_eye

৪৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বার্নঢ্য র‌্যালী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে  ভোলা মুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢোল বাদ্য বাজিয়ে একটি র‌্যালী  বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এসময় র‌্যালীতে বীর মুক্তিযোদ্ধা,প্রশাসনের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা সন্তান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।  পরে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
 জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, ভোলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মো: দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কামন্ডর শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের,আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব প্রমুখ। ভোলা মুক্ত দিবসের পটভ‚মি প্রবন্ধ উপস্থপান করেন বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান।

বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে ভোলা হানাদার মুক্ত হয়। ডিসেম্বরের প্রথম থেকেই বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর আসতে শুরু করে। পাক হানাদারেরা নিশ্চিত পরাজয় টের পেয়ে পালানোর পথ খুঁজতে থাকে। ১০ ডিসেম্বর তাদের পালিয়ে যাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শহরের মুক্তিকামী জনতা উল্লাশে মেতে উঠে।

 এছাড়া বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় বাংলা স্কুল মাঠে কাবাডী খেলা ও একইসময়ে অফিসার্স ক্লাবের টেনিস কমপ্লেক্সে বেডবিন্টন খেলা অনুষ্ঠিত হবে। এদিকে ভোলা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে দিবসটি পালন করছে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...