অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জেলা পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ১০:২৩

remove_red_eye

৩৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে  ভোলায় জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে পাঁচ জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পাঁচটি ক্যাটাগরীতে এ পাঁচ নারীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
জেলা পর্যায়ে সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ভোলা সদর উপজেলার আসমা আক্তার সাথী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিবি সাওদা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাজমুন নাহার, লালমোহন উপজেলার সফল জননী নারী মোসা. হোসনেয়ারা বেগম ও চরফ্যাসনের নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী নাজমা বেগম। এছাড়াও জেলার সাত উপজেলায় পাঁচ জন করে মোট ৩৫ জন নারীকে উপজেলা পর্যায়ে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতা সম্মাননা অনুষ্ঠানের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন,  ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এক সময় নারীরা সমাজে অবহেলিত থাকলেও বর্তমানে তারা পিছিয়ে নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানসহ সমাজের প্রতিটি স্তরে আজ নারীরা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। রাস্ট্র আজ নারীদের অধিকার নিশ্চিত করছে। বর্তমানে নারীরাও তাদের অধিকার রক্ষায় সচেষ্ট হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আাগামীতে নারীরা আরো বেশী এগিয়ে যাবে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...