লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০৮
৩৯২
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
৫ ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা পাওয়া নারীরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় জাকিয়া বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ফাতেমা মমতাজ মুন্নী, সফল জননী হিসেবে হোসনেয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় সুলতানা রাজিয়া ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পারভীন আক্তার। সম্মাননা স্বরূপ তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারসহ আরো অনেকে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত