চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০৪
৩৯৭
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে সম্ভাবনাময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ টুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় চরফ্যাসন শহরের হোটেল মারুফ ইন্টারন্যাশনাল লাউঞ্জে বরিশাল রিজিয়নের টুরিস্ট পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মি,হোটেল ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি দের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে পর্যটকদের উদ্বুদ্ধ করতে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ,অনাগত যে কোন পরিস্থিতিতে পর্যটকদের আইনগত সহায়তা প্রদান সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় জ্যাকব টাওয়ার,শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, দৃষ্টি নন্দন ফ্যাশন স্কয়ার, বেতুয়া প্রশান্তি পার্ক, খামার বাড়ি রিসোর্ট,ইকো পার্ক কুকরি মুকরি, লাল কাকড়ার দ্বীপ তারুয়া সহ চরফ্যাসনের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণকে নিরাপত্তা নিশ্চিত করাই টুরিস্ট পুলিশের কাজ। মতবিনিময়ে আগতদের পরামর্শের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন বরিশাল রিজয়নের পুলিশ সুপার আশরাফুর রহমান।
মতবিনিময় সভায় আরো অংশ গ্রহণ করেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আযাদ রহমান, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম সৌরভ, চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ (ওসি) মোরাদ হোসেন, চরফ্যাসন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম, আবু সিদ্দিক,হোটেল ব্যবসায়ী বাবুল মিয়া, মারুফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মারুফ হোসেন মিয়া,হোটেল বকসী ইন্টারন্যাশনালের জিএম মোঃ হোসেন বকশী, হোটেল গ্রীণ প্যালেসের মালিক ব্যবসায়ী মেহেদী হাসান রাজিব।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত