বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৫৯
৩৩৮
ইব্রাহিম আকতার আকাশ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে জেলা বিএনপি।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের কালিখোলা থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদিক্ষণ করে কালিনাথ রায়ের বাজারে এক প্রতিবাদ সভা করে।
এতে ভোলা সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সিকদার, যুবদলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন সবুজ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সোলায়মান মামুন, যুবদল নেতা মনির হোসেন, সেচ্ছাসেবক দল নেতা ডাক্তার জসিম, ছাত্রদল নেতা শাহারিয়ার আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, হামলা মামলা ও গ্রেপ্তার করে ঢাকার সমাবেশ বন্ধ করা যাবে না। বর্তমান সরকার অগণতান্ত্রিকভাবে প্রশাসনের উপর ভর করে ১৮ কোটি মানুষের উপর দায়ভার চাপিয়ে ক্ষমতায় বসে আছে। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুণরুদ্ধার করা না হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত