অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ফুটপাতে জমে উঠেছে শীতকালিন পিঠার দোকান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:২১

remove_red_eye

৪৬২


ইকরামুল আলম: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছিরমাঝি এলাকার জেলে মো. ফিরোজ (৩৮)। গত প্রায় দুই দশক ধরে নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে নদীতে মাছ কম থাকায় পেশা বদল করে সড়কের পাশে শীতকালিন পিঠা বিক্রি করছেন তিনি। ভোলা শহরের কাবিল মসজিদের সামনে প্রতিদিন বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত ভ্যানে করে শীতকালিন পিঠা বিক্রি করেন ফিরোজ। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকার পিঠা বিক্রি হয় তাঁর। এতে প্রতিদিন সাত থেকে আট’শ টাকা লাভ হয়। আর এ টাকা দিয়েই স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছয় জনের সংসার ভালোভাবেই চলছে। তবে শীত কালে পিঠা বিক্রি করলেও গরমের সময় আখের রস বিক্রি করেন ফিরোজ। শুধু ফিরোজই নয় ভোলা শহরের তাঁর মতো প্রায় ৩০ থেকে ৩৫জন মৌসুমী পিঠা বিক্রেতা রয়েছে। যারা প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাতে পিঠা বিক্রি করে থাকেন।
বাংলাদেশের ঋতু বৈচিত্রে পৌষ ও মাঘ মাস শীতকাল হলেও প্রকৃতিতে শীতের আগমন ঘটে তার আগেই। তাই প্রতিদিন সন্ধ্যা নামতেই দক্ষিণাঞ্চলের প্রকৃতিতে শীতের আমেজ। আর শীত এলেই ফুটপাতে পিঠা বিক্রেতারা তাদের পিঠার পসরা সাজিয়ে বসে। শীতের রাতে সব থেকে জনপ্রিয় ভাপা ও চিতই পিঠা। ভোলা শহরের অলিগলি, বিভিন্ন হাট বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে বসেছে এমন পিঠাপুলির দোকান। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই পিঠাবিক্রেতারা রকমারি পিঠা দিয়ে সাজিয়ে ফেলেন দোকান। সন্ধ্যার সঙ্গে সঙ্গে ক্রেতাদের সামনেই তৈরি করা গরম পিঠা পরিবেশন করেন বিক্রেতারা। প্রায় প্রতিটি দোকানেই সন্ধ্যার পরে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। সাথে খেজুরের গুড়, সরিষা বাটা, শুঁটকি ভর্তাসহ নানা উপকরণ। বছরের বাকিটা সময় অন্যান্য কাজ করলেও শীত এলেই পিঠা বিক্রি করেই সংসার চালাচ্ছেন ফুটপাতের এসব মৌসুমি পিঠা বিক্রেতারা।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ভোলা শহরের সদর রোড, বাংলাস্কুলের মোড়, কালিবাড়ির মোড়, নতুন বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে শীতের আমেজ শুরুর সাথে সাথে ফুটপাতে শীতের পিঠা বিক্রির ধুম পড়েছে। ৩০ থেকে ৩৫টি ভ্রাম্যমান দোকানে বিক্রি হচ্ছে শীতের হরেক রকমের পিঠা। অনেক দোকানে ক্রেতাদেরকে পিঠা কিনতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গেছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন রকমের পিঠা বিক্রি করছেন বিক্রেতারা।
পিঠা বিক্রেতা মো. বিল্লাল জানান, তার বাড়ি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে। অন্য সময়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। কিন্তু শীত আসলেই তিনি শহরের জাহাঙ্গীর প্লাজার সামনে শীতকালিন ভাপা পিঠা বিক্রি করেন তিনি। এ পিঠা বিক্রির টাকা দিয়েই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে খুব ভালোভাবেই দিন চলে তাদের। তবে পিঠা তৈরীর বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে লাভ কিছুটা কম হচ্ছে।
শহরের কেজাহান মার্কেটের সামনের ফুটপাতের পিঠা বিক্রেতা মো. মাসুদ রানা জানান, শহরের দিদার মসজিদের সমানে তাঁর একটি ফাস্টফুডের দোকান ছিলো। কিন্তু বিভিন্ন ধার-দেনার কারনে সে দোকানটি ছেড়ে দিয়েছে। কিন্তু স্ত্রী ও এক ছেলেকে নিয়ে কিভাবে সংসার চালাবেন সে নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। পরে একটি ভ্যান কিনে ভ্যানের ওপর গ্যাসের চুলার মাধ্যমে শীতকালিন পিঠা বিক্রি শুরু করেন। প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার পিঠা বিক্রি করেন তিনি। এতে মোটামুটি পাঁচ থেকে সাত’শ টাকা লাভ হয়। আর এ দিয়ে সংসার চলে তাঁর।   
ফুটপাতে পিঠা খেতে আসা মো. হাসিব, নুরে আলম, আল আমিনসহ ৫-৭জন ক্রেতার সাথে কথা বলে জানা গেছে, একসময় শীত এলে বাড়ি বাড়ি পিঠা তৈরী ধুমপড়ে যেতো। ভাপা পিঠা, চিতই পিঠা, রসের পিঠাসহ নানা ধরনের পিঠা তৈরি করা হতো। কালের বিবর্তনে পিঠা তৈরর প্রচলন হারাতে বসলেও বর্তমানে ফুটপাতের পিঠা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই প্রতিদিন সন্ধ্যা নামলেই পিঠা খেতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ।





মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...