বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২২ রাত ১০:৪০
৩৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী এক বছর জাতীয় সংসদ নির্বাচন । এ নির্বাচনকে সামনে রেখে দক্ষতার সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। গ্রামের ঘরে ঘরে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে। সেই লক্ষে সবাইকে কাজ করতে হবে।
সোমাবর দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এ সময় তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে তা গ্রামের মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান ।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম নকীব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম প্রমুখ। সভায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত