চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২২ রাত ১০:১৭
৩২৮
চরফ্যাশন প্রতিনিধি : ভোরের কাগজ জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২২ উপলক্ষে সারাদেশে শ্রেষ্ঠ উপজেলা প্রতিবেদক হিসেবে ভোরের কাগজ পত্রিকার পক্ষ থেকে সনদপত্র পেয়েছেন ভোরের কাগজ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি এআর সোহেব চৌধুরী। ভোরের কাগজের পক্ষ থেকে তিনটি ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলার প্রথম ক্যাটাগরির সনদপত্র দেয়া হয় চরফ্যাশনের এ প্রতিনিধিকে। ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ৩জন শ্রেষ্ঠ বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিকে এই সনদপত্র, স্মার্টফোন পুরস্কার প্রদান করেন। এসময় আরও দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে আরও ৬জনকে এ পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের এমপি এডভোকেট আমিরুল আলম মিলন, খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী (সড়ক ও সেতু বিভাগ) সৈয়দ আসলাম আলী, শেখ হাসিনা মেডিকেল ভার্সিটি খুলনার উপাচার্য ডা. ওবায়দুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি, বাগেরহাটের পুলিশ সুপার,
আরো উপস্থিত ছিলেন ভোরের কাগজের প্রসাশনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, বিজ্ঞাপন ব্যবস্থাপক এস এম রাজ্জাক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল করিম (সোহাগ), সার্কুলেশন ইনচার্জ মো. তছলিম চৌধুরী, মফস্বল প্রধান মাকছুদুল বারি টিপু ও বাগেরহাট প্রতিনিধি বাকী এবং মিজানুর রহমান আকন্দসহ সারাদেশের ভোরের কাগজ প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সহ উক্ত জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানরা ও ভোরের কাগজের বিভিন্ন দপ্তরের প্রধানরা।
শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধির এ পুরস্কার ও সনদ পেয়ে ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী ভোরের কাগজ পত্রিকা পরিবার ও ভোরের কাগজের পাঠক বৃন্দ এবং চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ উপজেলার সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা
মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব
দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির
সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক