চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২২ রাত ০৮:৪৭
৩৬৬
চরফ্যাসন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে উপজেলা পর্যায়ে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২২ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আবদুল মতিন, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মেছপা উর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, প্রমূখ।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন কলেজ এবং মাধ্যমিক স্কুল এর শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট নিয়ে স্টলে অংশ নিয়েছেন। বিভিন্ন সরকারি দপ্তর তাদের সেবার বিভিন্ন তথ্য স্টলে উপস্থাপন করেছে।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম এবং সরকারি দপ্তর সেবার তথ্য স্টল পরিদর্শন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সরকারি টিবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম চরফ্যাশন সরকারি কলেজ, দ্বিতীয় দুলারহাট ডিগ্রী কলেজ, তৃতীয় ফাতেমা মতিন কলেজ। সরকারি অফিস পর্যায়ে প্রথম হয়েছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়। দ্বিতীয় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তৃতীয় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক