লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ০৯:৩০
৩৭৯
লালমোহন প্রতিনিধি : সর্বাধিক জিপিএ-৫ পেয়ে ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজ জেলায় শীর্ষ অবস্থান দখল করে নিয়েছে। এবছর প্রতিষ্ঠানটি থেকে ১০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের সকলেই পাস করেছে। যার মধ্যে ৯৩ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। বাকীরা এ গ্রেড পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এ অর্জন জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগেও রেকর্ড সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমরা শিক্ষার্থীদের ভালো ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক। এ আন্তরিকতার জন্যই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে।
অন্যদিকে, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১৩১ জন অংশ নিয়ে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ২৬ জন। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬৩ জন অংশ নিয়ে ৩৮ জন জিপিএ-৫ পায়। অকৃতকার্য হয় ২০ জন। ডাওরি হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯০ জনে ৩ জন জিপিএ-৫ পেয়েছে, অকৃতকার্য হয়েছে ২২ জন।
এছাড়াও, দেবিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৭ জনে জিপিএ-৫ পায় ২জন। অকৃতকার্য হয় ১০ জন। ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯৪ জনে ৬ জন জিপিএ-৫ পায়। অকৃতকার্য ৯ জন। লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৭ জনে জিপিএ-৫ পায় ৯ জন। এ প্রতিষ্ঠানের অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১১ জন।
এব্যাপারে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এবছর লালমোহন উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল গত বছরের চাইতে অনেক ভালো। তবে এই মূহুর্তে উপজেলার পাসের হার বলা যাচ্ছে না। আমরা প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করছি।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত