অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় অনলাইনে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২২ রাত ০৯:৩২

remove_red_eye

৬০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অনলাইনে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ভোলা শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনলাইনে পণ্যে ক্রেতাদের বিশ্বাস বাড়াতে এবং আগামীতে অনলাইন পণ্যমেলার আয়োজনের লক্ষে ভোলার নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম Bhola women's E-commerce Platform "ভোলা নারী উদ্যোক্তা প্লাটফর্ম" নারী অনলাইন গ্রুপ এ মিলনমেলার আয়োজন করেছে। প্রায় অর্ধশত নারী এ মিলনমেলায় অংশ নেন। এ সময় নারী উদ্যোক্তারা নিজেরাই স্পন্সার করে কেক কেটে আনন্দ-উৎসব ও মতবিনিময় সভায় মিলিত হন।

এ বিষয়ে এস,বি গ্যালারীর সত্বাধিকারী এস,বি বিথী, এম, পি ফ্যাশন হাউজের সত্বাধিকারী পাপিয়া চৌধুরী, চাঁদের হাট বস্ত্র মেলার সত্বাধিকারী মুজিযা রহমান পূণ্য, বর্ষা ও সাহারা জানান, আগামীতে আমরা ভোলায় একটি নারী উদ্যোক্তা মেলা আয়োজন করার চিন্তাভাবনা করছি। সেই লক্ষে এ মতবিনিময় সভা ও মিলনমেলার আয়োজন করেছি। এ ব্যাপারে তারা সবার সহযোগিতাও কামনা করছেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...